নামুজা (বগুড়া) প্রতিনিধি
২০ আগস্ট (শুক্রবার) সকালে বগুড়া সদরের নামুজা নাথপাড়া গ্রামে ওঁ সোনাতনী বেদ ও গীতা শাস্ত্র বিদ্যাপীঠের শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রী সুখদেব আশ্চর্য্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী পরিতোষ চন্দ্র দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন ওঁ সোনাতনী বেদ ও গীতা শাস্ত্র বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা শ্রী লিটন চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী খোকন চন্দ্র দেবনাথ, সুশীল চন্দ্র দেবনাথ, সুজন চন্দ্র পাল, মদন চন্দ্র সরকার, সুবাস চন্দ্র পাল ও নিখিল দেবনাথ প্রমুখ। উক্ত বিদ্যাপীঠে ৭০ জন শিক্ষার্থীদের মাঝে একটি শ্রী মদভগবত গীতা একটি কলম খাতা বিনা মূল্যে বিতরণ করা হয়। শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।