শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার তিন হাসপাতালে একদিনে আরও ১১ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে দুজন এবং এন্টিজেন পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ হয়। অন্যদিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জনের পজিটিভ এসেছে।

ডেপুটি নিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২৮ জন, গাবতলীর পাঁচজন, কাহালুর তিনজন, শেরপুর, আদমদীঘি ও শিবগঞ্জের একজন করে রয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৪৬৪ জন ও মারা গেছেন ৬৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৯০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023