শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এসএম মো. তৌফিকুল্লাহ (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় তার মা নাজমা বেগম (৫৫) আহত হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর রানীর হাটমোড় নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌফিকুল্লাহ পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের এসএম সানাউল্লাহ মিয়ার ছেলে। তিনি ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, বগুড়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন প্রকৌশলী ও তার মা। শুক্রবার সকালের দিকে মাইক্রোবাসযোগে ঢাকা ফিরছিলেন তারা। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর রানীরহাটমোড়ে পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ঢাকাগামী মালবাহী ট্রাকের পেছনে ওই মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এসআই আরও জানান, মাইক্রোবাসে থাকা প্রকৌশলী এসএম মো. তৌফিকুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। তার মা নাজমা বেগমও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023