শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে ৯ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনসহ মোট ৯ জন মারা গেছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

 

তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালের আরটি-পিসিআর মেশিনে ১৬৮টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২১ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৩ শতাংশ।

 

এছাড়া গত একদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তাদের বয়স ৪১ থেকে ৬৫ বছরের ওপরে। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন ও পাবনার ৫ জন রয়েছেন।

 

একই সময়ে রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বর্তমানে রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৪০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১০৪ জন ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023