শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে ওঠেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম রাকিবকে (২৫) নামে এক যুবককে গ্রেফতার  করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টায় বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় এ ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম রাকিব জেলার শেরপুর উপজেলার বেলঘড়িয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই নারী বগুড়া জেলার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বগুড়া সদর থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয় রাকিবের। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে দুই বছর আগে ওই নারীসহ রাকিব স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় ভাড়া বাসা উঠেন। এর মধ্যে ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। ভাড়া বাসায় তারা দু বছর ধরে স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করছিল। বিয়ের প্রলোভনে ওই নারীর সঙ্গে শারীরিক মেলামেশা করতে থাকে। বিয়ের দাবি করায় রাকিব ওই নারীর সঙ্গে টালবাহানা শুরু করে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ওই বাসায় এসে পুণরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। বিয়ের কথা বললে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাকিব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাড়িওয়ালা ও স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির জানান, মঙ্গলবার রাতেই বগুড়া সদর থানা পুলিশ খবর পেয়ে ওই নারী ও অভিযুক্ত রাকিবকে আটক করে নিয়ে আসা হয়। এদিকে ধর্ষণের শিকার ওই নারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এ ঘটনায় সকালে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023