শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

মামা শ্বশুরের বাড়িতে ছাগল প্রবেশ করায় গৃহবধূকে নির্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে বাড়িতে ছাগল প্রবেশ করার জেরে এক গৃহবধূকে মারধরের পর তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে দুই মামা শ্বশুরের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত দুই মামাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

  এর আগে, ভুক্তভোগীর গৃহবধূর বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

গ্রেফতাররা হলেনউপজেলার দমদমা গ্রামের মৃত কাজী আমজাদ হোসেনের ছেলে কাজী শাহিন (৫৫), তার ছোট ভাই কাজী ফরহাদ হোসেন (৫০) ফরহাদের স্ত্রী নারগিস বেগম (৩৭)

মামলা সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বাড়িতে ছাগল প্রবেশ করায় ওই গৃহবধূর সঙ্গে মামা শ্বশুরে ঝগড়া হয়। এর জেরে ১৬ আগস্ট রাত ৯টায় ঘরে ঢুকে তাকে মারধরের পর মাথার চুল কেটে দেন অভিযুক্তরা। ওই নারীর ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্বার করে তাকে হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মামলা রুজু হওয়ার পর তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023