শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দাঁত দিয়ে রক্ত পড়লে কী করবেন?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

হেল্থ ডেস্ক

অনেকেই ঘন ঘন দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যায় ভুগে থাকেন। তবে ঘন ঘন এ বিষয়টি দেখা দেওয়া দাঁতের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বিভিন্ন কারণে দাঁত দিয়ে রক্ত পড়তে পারে।

 

সাধারণত খুব বেশি চাপ দিয়ে দাঁত মাজলে, কোনো রকম আঘাত লাগলে, অন্তঃসত্ত্বা হলে বা শরীরে কোনো প্রদাহ হলে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তবে ঘরোয়া উপায়েও এ সমস্যা ঠেকাতে পারেন। জেনে নিন দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধে যা করবেন-

 

>> অনেক সময় মুখ ঠিক করে পরিষ্কার না হলে, মাড়ির চারপাশে নোংরা জমে রক্ত পড়ার সমস্যা হয়। দিনে দু’বার দাঁত মাজা, একবার ফ্লস করা এবং যেকোনো খাবার খাওয়ার পর মুখ ধোয়া আবশ্যক। না হলে ব্যাকটেরিয়া জমে জমে মাড়িতে নানা রকম জটিলতা তৈরি করতে পারে।

 

>> দাঁত দিয়ে রক্ত পড়লে যেকোনো হাইড্রোজেন পেরোক্সাইডের সল্যিউশন দিয়ে মুখ কুলি করুন। কুলি করার পর অবশ্যই সেটা ফেলে দেবেন।

 

>> আমেরিকার সিডিসি জানিয়েছে, দাঁত দিয়ে রক্ত পড়ার একটি বড় কারণ হলো নিকোটিন। ধূমপায়ীদের মধ্যে এ সমস্যাটি দেখা দেয় বেশি। তাই ধূমপান বন্ধ করুন।

 

>> গবেষণা বলছে, খুব বেশি মানসিক চাপ হলেও দাঁতের নানা রকম সমস্যা হয়। তাই মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা শ্বাস ব্যায়াম করতে পারে দিনের কোনো সময়ে।

 

>> ভিটামিন সি দৈনিক চাহিদা অনুযায়ী গ্রহণ করুন। গাজর, কমলালেবু, মোসাম্বির মতো ফল-সবজিতে ভিটামিন সি থাকে। এগুলো বেশি করে খান। দাঁতের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়।

 

>> ভিটামিস সি’র পাশাপাশি ভিটামিন কে গ্রহণ করুন। রক্তজমাটের জন্য ভিটামিন কে খুবই জরুরি। ভিটামিন কে’র অভাবেও অনেক সময় দাঁত দিয়ে রক্ত পড়তে পারে। তাই এর দৈনিক চাহিদা মেটানো জরুরি।

 

>> দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করতে দ্রুত লবণ পানিতে কুলি করুন। এটি সবচেয়ে বেশি উপকারি টোটকা। প্রত্যেক বার মুখ ধোওয়ার পর একবার করে লবণ পানিতে কুলি করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023