শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

শিমুলিয়ায় সন্ধ্যার পর লঞ্চ-স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে সন্ধ্যার পর যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নিষেধাজ্ঞা অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টার পর এসব রুটের কোনো নৌযান ঘাট ছেড়ে যেতে পারবে না। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারির এসব তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ মাওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা মো. ওবায়েদুল করিম জানান, সম্প্রতি পদ্মা সেতুর পিলারে কয়েকটি ফেরির আঘাত ও স্রোতের তীব্রতা বাড়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দিন দিন স্রোতের তীব্রতা বাড়ছে। এমন অবস্থায় যে কোনো নৌ দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হলো।

তবে বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে তীব্র স্রোতের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বাড়ার কারণে শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি সংলগ্ন এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। ৭ জেলায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধের পরিপ্রেক্ষিতে নৌ দুর্ঘটনা পরিহার ও জানমালের নিরাপত্তার স্বার্থে জারিকৃত রুটে পারমিট ও সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল নির্ধারণ করা হলো। কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘাট ত্যাগ করতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023