শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় কিশোর নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। বুধবার বেলা সাড়ে বারটার দিকে শহরের ভাঙ্গাবাড়ি ও দিয়ারধানগড়া মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে।

সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি ক্রোকারিজের দোকানে পণ্য ক্রয় করাকে কেন্দ্র করে দুই মহল্লার দুজনের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাতেই শহরের এসএস রোড ও নয়নমোড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে আবারো দুই মহল্লাবাসী লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের ফলার আঘাতে ভাঙ্গাবাড়ী মহল্লার সাজ্জাদ হোসেন নামে এক যুবক আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেবার পর তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023