শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মামা শ্বশুরের বাড়িতে ছাগল প্রবেশ করায় গৃহবধূকে নির্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে বাড়িতে ছাগল প্রবেশ করার জেরে এক গৃহবধূকে মারধরের পর তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে দুই মামা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই মামাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

  এর আগে, ভুক্তভোগীর গৃহবধূর বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

গ্রেফতাররা হলেন– উপজেলার দমদমা গ্রামের মৃত কাজী আমজাদ হোসেনের ছেলে কাজী শাহিন (৫৫), তার ছোট ভাই কাজী ফরহাদ হোসেন (৫০) ও ফরহাদের স্ত্রী নারগিস বেগম (৩৭)।

মামলা সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বাড়িতে ছাগল প্রবেশ করায় ওই গৃহবধূর সঙ্গে মামা শ্বশুরে ঝগড়া হয়। এর জেরে ১৬ আগস্ট রাত ৯টায় ঘরে ঢুকে তাকে মারধরের পর মাথার চুল কেটে দেন অভিযুক্তরা। ওই নারীর ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্বার করে তাকে হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মামলা রুজু হওয়ার পর তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023