শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের টেকনাফের কচ্ছপিয়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার মোজাহার মিয়ার ছেলে ছৈয়দ হোসাইন ওড়না পেঁচিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিজ হাতে হত্যা করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে স্বামীকে গ্রেফতার করা হয়। নিহত স্ত্রীর পিতার বাড়ি সদর ইউনিয়নের উত্তর লম্বারি এলাকায় বলে জানা যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, স্বামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023