শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার ডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

 

তিনি জানান, তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন বা স্পুফিং হয়েছে। এই নম্বর দিয়ে ফোন করে কারো কাছে কোনো টাকা বা কিছু দাবি করলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে জানাতে বলেন।

 

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কাছে থাকা অফিসিয়াল নম্বর ক্লোন করে সোমবার গাবতলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, আমার কাছে ডিসি স্যারের অফিসিয়াল নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে সরকারি প্রকল্প বরাদ্দ পেতে টাকা দাবি করা হয়। তখন সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে সাথে সাথে ফোনের সংযোগ কেটে দেয়। পরে বিষয়টি ডিসি স্যারকে জানানো হয়।

 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে “ডিসি বগুড়া” নামে ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয় “জেলা প্রশাসক, বগুড়া এর সরকারি নম্বর ক্লোন করে বিভিন্নজনকে ফোন করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য জানানো হলো।”

 

বগুড়া জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (এনডিসি) জিএম রাশেদুল ইসলাম জানান, মোবাইল নম্বর ক্লোন করার ঘটনায় জেলা প্রশাসন থেকে সদর থানায় লিখিতভাবে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023