শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ভাসানচরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, আরও ৭ লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার কালে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই কাঠের নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) আরো ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ১১ জন রোহিঙ্গা শরনার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

 

তাদের মধ্যে এক শিশু ও তিন মহিলার পরিচয় জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

পুলিশ সুপার আরো জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাসানচর থেকে ১৫-২০ কিলোমিটার পূর্বে চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে। নৌকাটিতে ৩০-৪০ জন রোহিঙ্গা ছিল। পরদিন শনিবার রাত ১২টা পর্যন্ত ১৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে। রবিবার সকাল থেকে ডুবে যাওয়া কাঠের বোটটির অবস্থান সনাক্ত করে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।

নানা অজুহাতে ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

 

এ দিকে ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জানিয়েছেন, উদ্ধাকৃত ১১ জনের মধ্যে রবিবার ও সোমবার উদ্ধারকৃত এক শিশু ও তিন মহিলার পরিচয় সনাক্ত করা গেছে। উদ্ধারকৃত ৭ জনের লাশ নিয়ে উদ্ধারকারী দল ভাসানচরের পথে রয়েছে বলে ওসি জানান। তবে ধারণা করা হচ্ছে এখনো আরো ১৪-১৫ জন রেহিঙ্গা নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023