শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায়  করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় ও উপসর্গে দুই জন মারা গেছেন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। সুস্থ হয়েছেন ১৫০ জন। সোমবার (১৬ আগস্ট) জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

 

এর আগে গতকাল রবিবার করোনাভাইরাস ও উপসর্গে বগুড়ায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর করোনা শনাক্ত হয় ৯১ জনের।

 

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৪৯টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৫০ জন, অ্যান্টিজেন পরীক্ষায় নয় জনের মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। ঢাকায় পাঠানো ২৪৩টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়।

 

এছাড়া বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

 

৯১ জনের মধ্যে সদরে ২৯, শেরপুরে ১৪, শিবগঞ্জে ১৩, দুপচাঁচিয়ায় ১১, গাবতলীতে আট, কাহালুতে সাত, শাজাহানপুরে ছয় ও সারিয়াকান্দিতে তিন। আক্রান্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ।

 

এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৯০ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৮২ জন। মোট ৬২৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ৭২৪ জন চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023