শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

রাজধানীর তেজগাঁও টিকাকেন্দ্রে হট্টগোল, নারী আহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার টিকা নেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। এসময় হুড়োহুড়িতে একজন নারী আহত হয়েছেন।

 

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও টিকা দেওয়া শুরু হয়েছে।

 

জানা গেছে, মডার্না ও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে এই হট্টগোলের সৃষ্টি হয়। তবে একই কেন্দ্রের অন্য বুথে সিনোফার্মের প্রথম ডোজের কার্যক্রম চলছে।

 

টিকা নিতে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, ওই কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে মডার্না ও কোভিশিল্ডের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু টিকা আসে সাড়ে ১০টার পর। এরপর সিরিয়াল ভেঙে কিছু মানুষ টিকা নেওয়া শুরু করলে ভোর থেকে অপেক্ষায় থাকা অন্যরা ক্ষোভে ফেটে পড়ে। পরে হুড়োহুড়ি করে বুথে ঢুকতে গিয়ে কাচের গেট ভেঙে ফেলে। এসময় কাচের আঘাতে এক নারীর ঠোঁট ও মুখের কিছু অংশ কেটে যায়।

 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নুরুল হক বলেন, সাধারণ মানুষ অতি উৎসাহী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

 

সিরিয়াল ব্যবস্থাপনার অভাবে এমনটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি সুষ্ঠু ব্যবস্থাপনার। তবে আজ কী হয়েছে, সে বিষয়ে সার্বিক খোঁজ নিয়ে জানাবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023