শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাতীয় শোক দিবসে নন্দীগ্রামে যত আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় মহিলা সংস্থা বঙ্গবন্ধুর ম্যুরালে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০ টায় পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, মেয়র আনিছুর রহমান, ওসি আবুল কালাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমূখ।

এরপূর্বে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চলানয় শোক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর ভবনে মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023