শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শাশুড়ির সহায়তায় গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রবিউল ইসলাম রবু (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রবিউল ইসলাম রবু রহনপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে। গতকাল শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

 

অভিযোগে জানা গেছে, ওই গৃহবধূর শাশুড়ির সাথে ধর্ষক রবিউল ইসলাম রবুর পূর্ব সম্পর্ক থাকায় সে তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতো। এর সুবাদে শাশুড়ির সহায়তায় তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে রবু। বিষয়টি পরেরদিন বুঝতে পেরে ওই গৃহবধূ তার শাশুড়িকে জানালে সে উল্টো তাকে রবুর সাথে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। কিন্তু সে এই প্রস্তাব প্রত্যাখান করলে তাকে পরে আবারও কয়েকদিন ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করা হয়।

পরে তিনি শ্বশুর বাড়ি থেকে নিজ বাবা-মায়ের বাড়ি ফিরে আসে এবং সকল ঘটনা খুলে বললে গতকাল শনিবার গোমস্তাপুর থানায় রবিউল ইসলাম রবু এবং ওই  শাশুড়ির নামে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রবিউল ইসলাম রবুকে রাতে গ্রেফতার করে গোমস্তাপুর থানা পুলিশ।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এক গৃহবধূকে ধর্ষণের দায়ে থানায় একটি মামলা হয়েছে এবং ধর্ষণের অভিযোগে রবিউল ইসলম রবুকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023