শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন।

 

রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

 

করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪জন, নাটোরের দুইজন ও পাবনার একজন এবং উপসর্গে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নওগাঁর দুইজন রয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় রামেকর দুই ল্যাবে মোট ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬০ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ২৪ শতাংশ।

 

এছাড়া একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বর্তমানে রামেকে করোনায় ১৮১ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৩৩ জন ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023