শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন করোনায় এবং দুইজন উপসর্গে মারা গেছেন।

 

শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

 

মৃতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩১-৬৫ বছরের ওপরে ছিল। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন ছিলেন।

 

সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে, রাজশাহীর একজন ও নওগাঁর একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৫১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৩০ জন।

 

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

 

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৫০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023