শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শিমুলিয়ায় ফেরিঘাটে শত শত গাড়ি আটকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

 

এর আগে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ‘কাকলি’নামে একটি ফেরি ধাক্কা লাগে। এতে শুক্রবার রাত থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

 

বিআইডিব্লটিসির মেরিন অফিসার আহমদ আলী জানান, শুক্রবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে সাড়ে ১০টার দিকে ফেরি কুঞ্জলতা ও ক্যামেলিয়া ছেড়ে গেছে। তবে ঘাটে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে ২-৩টি ফেরি চলছে। এ সমস্ত ফেরি দিয়ে জরুরি সেবামূলক গাড়ি পারাপার করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023