স্টাফ রিপের্টার, বগুড়া
বগুড়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হামলা ও ভাংচুর করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার শহরের মালতীনগর মাটির মসজিদ লেনের বগুড়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার, বগুড়া নেকটার এর সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক ও বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান সরকার এর নিজ বাড়ি ও অফিসে (১২ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাত ৭-৮ জন যুবক বীর মুক্তিযোদ্ধার সাথে দেখা করার জন্য আসে। কিন্ত তারা একান্তভাবে দেখা করতে চায়। তখন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার রাজি না হওয়ায় ওই যুবকেরা চলে যায়। কিন্ত তারপরই রাত সাড়ে ৮টার সময় ২০-২২ জন অজ্ঞাত যুবক দেখা করতে আসে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে তারা স্কুল থেকে আসছে। তখন স্কুলের নাম জিজ্ঞাসা করলে ওই যুবকেরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের ঘর-বাড়ি আগুন লাগানোর হুমকি দেয়। এবং বাড়ির সামনে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড ও ঢিল মেলে সিঁড়ি ঘরের কাঁচ ভেঙে ফেলে। এবং তাকে প্রাণ নাশের হুমকি দেয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের কন্যা নাহিদা নাসরিন সোমা একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান জানান, তদন্তের কাজ শুরু করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।