শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহী মেডিকেলে আরও ১৩ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহী জেলার আটজন, পাবনার তিনজন, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রয়েছেন।

 

মৃত ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ও একজন নেগেটিভ ছিলেন। বাকি সাত জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) নয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন রামেক হাসপাতালের পরিচালক।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। আর একজন করোনামুক্ত হওয়ার পর মারা যান।

 

পজিটিভ অবস্থায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুইজন, পাবনার দুইজন এবং নাটোরের একজন। উপসর্গে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর পাঁচজন, পাবনার একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর মারা যাওয়া একজনও রাজশাহীর বাসিন্দা।

 

মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী ছিলেন। একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে ছিল। বাকিদের বয়স ৪১-৬৫ বছর বয়সী। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।

 

হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৪৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা বর্তমানে ৩২৫ জন।

 

গত ২৪ ঘণ্টায় রামেকের দু’টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৩০টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৫ দশমিক ১৫ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023