শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

চার দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে কাকলি নামে একটি ফেরি। শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কার চারদিনের মাথায় আবার এ দুর্ঘটনা ঘটল। ফেরি কাকলির চালক মো. বাদল হোসেন এ খবর নিশ্চিত করেন।

 

তিনি জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির একপাশে ফাটল ধরে।

 

তিনি আরও বলেন, তবে ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানিও ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসতে পেরেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

চালক মো. বাদল হোসেন বলেন, ফেরিটির কারিগরি সমস্যা ছিল। যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্প্রতি জানানো হলেও ব্যবস্থা নেইনি বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ।

 

প্রসঙ্গত, এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023