রাতে গায়ে হলুদ, সকালে আতর-গোলাপজল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

যুবক আলামিনের বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি। সব প্রস্তুতিই প্রায় শেষ। এসেছেন আত্মীয়স্বজন। হয়েছে গায়ে হলুদও। পরদিন বর সেজে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সূর্য ওঠার আগেই পরিবারের লোকজন দেখতে পান আলামিনের নিথর দেহ পড়ে আছে বিছানায়। বিয়ে বাড়িতে শুরু হয় কান্নার রোল।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে।

 

বর আলামিন আলম আকন্দের ছেলে। কনে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর কন্যা আরেফা আক্তার (১৮)।

 

স্বজনদের ধারণা, রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু হয়েছে।

 

স্থানীয়রা জানান, বরের মৃত্যুর খবরে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছিল না কেউই।

 

আলামিনের বাবা আলম আকন্দ বলেন, ‘আলামিনের মৃত্যুর ব্যাপারে কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’

 

আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি কেউ থানায় অবগত না করায় তাদের কিছুই জানা নেই। বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023