শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নভেম্বরের মাঝামাঝি এসএসসি, ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

এসএসসি ও সমমান নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের শুরুতে নিতে পারবো। আমাদের স্বাভাবিক প্রস্তুতি আছে। শিক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার ওপর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যদি বই পড়ে আর অ্যাসাইনমেন্টগুলো করে তাহলেই প্রস্তুতি হয়ে যাবে। সেভাবেই ডিজাইন করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘আমরা আশা করছি, পরীক্ষা নেওয়া সম্ভব। কেননা গত বছরের অভিজ্ঞতা, ওই সময়টায় সংক্রমণ কম ছিল। তাছাড়া টিকা দেওয়া হচ্ছে। কোনও কারণে যদি অনুকূল পরিস্থিতি তখনও না হয়, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023