শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ফেরি কম, চাপ বেড়েছে লঞ্চে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল কমিয়ে তিনটিতে আনা হয়েছে। ফলে যাত্রীর সব চাপ লঞ্চে গিয়ে পড়েছে। যাত্রীদের মাস্ক, সামাজিক দূরত্ব কোনো কিছুই মানার বালাই নাই। কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার দ্বিতীয় দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চে ভিড় থাকলেও ফেরিতে যাত্রীর উপস্থিতি তেমন নেই। উভয় পাড়ে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির সারি বৃদ্ধিই পাচ্ছে। ইতোমধ্যে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

নৌরুটের বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে গতকাল বুধবার চলেছে পাঁচটি, আজ বৃহস্পতিবার চলছে তিনটি।

 

ঘাট সংশ্লিষ্টরা জানান, নৌরুটে বর্তমানে ৮৭টি লঞ্চ ও তিনটি মিডিয়াম ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ডাম্প, ছোট ও রোরো ফেরি চলাচল করছে না। চালু থাকা ফেরিগুলোর মধ্যেও ধারণ ক্ষমতার কম যানবাহন পারাপার হচ্ছে। এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে, যানবাহনের দীর্ঘ সারি। এদিকে গণপরিবহন সচল হওয়া শিমুলিয়াঘাটে পৌঁছে সহজেই ঢাকাসহ গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

 

বিআইডব্লিউটিএর শিমুলিয়া নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উপপরিচালক মোঃ শাহাদাত হোসেন জানান, সকাল থেকে নৌরুটে ৮৭টি লঞ্চ সচল রয়েছে। উভয়মুখি যাত্রীই পারাপার হচ্ছে। তবে সকাল থেকে ঢাকামুখি যাত্রীর সংখ্যা প্রচুর। কঠোর লকডাউনের বিধিনিধিষেধ উঠে যাওয়ায় ঢাকামুখি কর্মজীবী মানুষই বেশি পারাপার হচ্ছে।

 

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক বাণিজ্য মাহবুবর রহমান জানান, নৌরুটে তিনটি মিডিয়াম ফেরি সচল রয়েছে। লঞ্চ চালু হওয়া ফেরিতে যাত্রীর তেমন চাপ নেই। শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

তিনি আরো জানান, ভারি যানবাহন পার হবে কি না- এ ব্যাপারে সিদ্ধান্তের কোনো কাগজপত্র আমরা এখনো পাইনি। তবে প্রতিটি ফেরিই কমসংখ্যক যানবাহন নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023