শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা ও উপসর্গে ৮জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জেলার দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

 

এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ১৩শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৮জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৩জনের মধ্যে বগুড়ার ২জন। এরা হলেন- সদরের মিনতাজুর রহমান(৫৬) এবং সোনাতলার রাবেয়া বেগম(৫৩)।

 

এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬০৬জন( ১২জন অন্য জেলার হওয়ায় বগুড়ার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে) দাঁড়ালো।

 

ডা. তুহিন আরও জানান, মঙ্গলবার মোট ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৪৯জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় একজন  এবং ১১৩টি এন্টিজেন পরীক্ষায় ১৪জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনায় আরও ৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ৭৩জনের মধ্যে সদরের ৫১, কাহালুতে ৫, শিবগঞ্জে ৪, শাজাহানপুরে ৪, গাবতলীতে ৩, ধুনটে ২, শেরপুরে ২ এবং সারিয়াকান্দি ২জন।

 

 

ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯৭৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২১৬জন  এবং ১ হাজার ১৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023