শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

লকডাউন শিথিল, বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

লকডাউন শিথিল হওয়ার পর মাদারীপুরের বাংলাবাজার ফেরি ঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় বুধবার সকাল থেকে বেশি ভিড় দেখা গেছে।

 

সকাল থেকে শত শত যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় নৌরুটের ফেরিগুলোতে। তবে বাংলাবাজার ঘাটে আটকে পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পার হতে তুলনামূলক বেশি সময় লাগছে। তাই দেখা দিয়েছে ট্রাকের জট।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লকডাউন শিথিল করা হলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাধারণ যাত্রী পারাপার শুরু করে কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল শুরু করায় ফেরির ওপর যাত্রীদের চাপ কমেছে।

 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ বলেন, নৌরুটে সব ধরেনর যানবাহন পার করা হচ্ছে। এছাড়া অ্যাম্বুলেন্সসহ কিছু জরুরি যানবাহন আমরা জরুরি ভিত্তিতে পার করছি। তবে ট্রাকের জট রয়েছে।

 

বিআইডব্লিউটিএ বাংলাবাজার লঞ্চঘাটের টিআই আকতার হোসেন জানান, লকডাউন শিথিল হওয়ার পর লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023