শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

মার্কেট-শপিং মল খুলেছে, স্বাস্থ্যবিধি ভেগেছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত কঠোর বিধিনিষেধের কিছু শর্ত শিথিল করেছে সরকার। এর মধ্যে যানবাহন চলাচলসহ মার্কেট, দোকানপাট, শপিং মল স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার কথা বলা হয়েছে। দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় মানুষ উপচে পড়ছে প্রয়োজনীয় কেনাকটায়। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই কারো মধ্যে। একজনের থেকে আরেকজন নির্দিষ্ট দূরত্বে অবস্থানের কথা থাকলেও তা প্রায় সবজায়গায় উপেক্ষিত।

 

বুধবার (১১ আগস্ট) রাজধানীর কয়েকটি শপিং মল ও নিউমার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। নিউমার্কেট এলাকায় দেখা যায় ক্রেতাদের চিরচেনা ভিড়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদায় ক্রেতারা ভিড় করছেন ফুটপাথের ওপর অবস্থানকারী হকারদের কাছে। আবার অনেকেই মার্কেটের ভেতরে ঘুরে ঘুরে দেখছেন। তবে মার্কেটের জায়গা কম থাকায় তৈরি হচ্ছে জটলা। একজন আরেকজনের সঙ্গে গা ঘেঁষেই করছেন কেনাকাটা। আবার কেউবা গা ঘেঁষেই যাওয়া আসা করছেন। আবার অনেকে কথা বলার সুবিধার্থে মাস্ক নামিয়ে দরদাম করছেন।

 

রাজধানীর নিউমার্কেট এলাকার নূরজাহান কমপ্লেক্সের সামনে ফুটপাতে কাপড় বিক্রি করেন ফজলু। তিনি জানান, অনেকদিন পর মার্কেট খোলায় ক্রেতারা আসতে শুরু করেছেন। অনেকদিন আয় না থাকায় বিপদে পড়েছেন তার মতো সব বিক্রেতারা। তাই স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা অনেকটা ভুলতে বসেছেন তারা।

 

ফজলু বলেন, ‘বেচাকেনা নেই অনেক দিন। এখন কাস্টমার আইসা যদি দাঁড়ান, কাপড় দেখেন, আমরা কী বলতে পারি? দূরে দাঁড়াইতে তো বলতে পারি না। আর দূরে দাঁড়াইলেও কই দাঁড়াইবো? পরে তো চইলা যাবো আরেক দোকানে। এটা আমার লস না?’

 

স্বাস্থ্যবিধি না মেনেই নিউ মার্কেট এলাকায় কেনাকাটাস্বাস্থ্যবিধি না মেনেই নিউ মার্কেট এলাকায় কেনাকাটা

এই দোকানেই পোশাক কিনতে আসা রেহনুমা বেগমের কাছে স্বাস্থ্যবিধির বিষয় জানতে চাইলে তিনি জানান, তার টিকা নেওয়া আছে দুই ডোজ। আর কোনও উত্তর না দিয়ে অন্যদিকে চলে যান তিনি।

 

বিক্রেতারা বলছেন, মার্কেটে স্বাস্থ্যবিধি পালন করানো খুব দুরূহ কাজ। নিউমার্কেটের মতো জায়গায় সেটা আরও কষ্টসাধ্য। কারণ দোকানগুলো ছোট ছোট আর জায়গা কম।

 

রাজধানীর কয়েকটি শপিং মল ঘুরে দেখা যায়, ক্রেতারা মাস্ক পরেই প্রবেশ করছেন। কিন্তু পরক্ষণেই থুতনিতে নামিয়ে ফেলছেন মাস্ক। দোকানেও দেখা যায় একই পরিস্থিতি। দোকানির মাস্ক মুখে থাকলেও ক্রেতার মাস্ক থুতনিতে। আবার একাধিক ক্রেতা পাশাপাশি দাঁড়িয়েই করছেন কেনাকাটা। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্বের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023