শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের জন্য কেনা হচ্ছে ১৭ কোটি টাকার ডিজিটাল কনটেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

মহামারি করোনার চলমান পরিস্থিতি শিক্ষা কার্যক্রম সচল রাখতে ভার্চুয়াল ক্লাস পরিচালনায় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্তে মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানান, মহামারির কারণে শিক্ষা দক্ষতার ঘাটতি পূরণে শিক্ষার্থীদের অনলাইন-ভার্চুয়াল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল ক্লাসরুম কন্টেন্ট কিনবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর আওতায় প্রথম ধাপে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১৭ কোটি ৩৫ লাখ টাকার ডিজিটাল কনটেন্ট কেনা হচ্ছে।

 

তিনি আরও জানান, বৈঠকে করোনায় আক্রান্ত রোগীর জীবন রক্ষার্থে দ্রুততম সময়ে পিসিআর টেস্ট কিট, অ্যান্টিজেন টেস্ট কিট, ভিটিএমসহ সোয়াব স্টিক, পিসিআর ল্যাব কনজিউমেবলস, সিপিএপি ও বিআইপিএপি মেশিন সরাসরি কেনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023