শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে অবৈধ বালু উত্তলন মেশিন ভেঙ্গে দিল এসিল্যান্ড। উপজেলার হরিপুর এলাকার বালুদস্যু আদম দির্ঘদিন ধরে অবৈধ ভাবে উত্তলন করে বালুর ব্যাবসা করে আসছিল। বুধবারে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গী ও ফোর্স নিয়ে সরজমিনে গিয়ে বালু উত্তলন কৃত মেশিন ভেঙ্গে দিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মৌলি মন্ডল। এসময় ঐ এলাকার বালুদস্যুদের ভয়ে কোনঠাসা কৃষকরা খুব খুশি। তারা বলেন, আল্লাহ যেন এই এসিল্যানের মঙ্গল করেন। তিনি আজ আমাদের কৃষিজমি বালুদস্যুদের হাত থেকে রক্ষা করল। এসময় বালু উত্তলন কারী আদম এসিল্যান আসা টের পেয়ে মেশিন রেখে ছটকে পরে। এসময় সহকারী কমিশনার মৌলি মন্ডল বলেন, এ অভিযান অব্যহত থাকবে। বালু উত্তলন কারী যত শক্তিশালী হোকনা কেন, আইনের হাত থেকে তারা রক্ষা পাবে না।