শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাহালুতে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে বিদ্যুতের কাজ করার সময় খুঁটির নিচে চাপা পড়ে আশিক হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নওগাঁ জেলার মান্দাইল গ্রামের বাসিন্দা হলেও তাৎক্ষণিক ভাবে তার বাবার পরিচয় পাওয়া যায়নি। বুধবার দুপুর ২টার দিকে কাহালু মুরাইল ইউনিয়নের শিমুলিয়া আকন্দপাড়ায় এঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, শিমুলিয়া আকন্দপাড়ায় গ্রামে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় আশিক হোসেন খুঁটির নিচে পড়ে। এসময় স্থানীয় লোকজনসহ তার সহযোগীরা আশিক হোসেনকে উদ্ধার করে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাহালু পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ুব আলী বলেন, ঠিকাদারের লোকজন ওই গ্রামে খুঁটি স্থাপনের বিষয়ে অফিসে কাউকে জানায়নি। তবে খুঁটির নিচে চাপা পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি। এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023