শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

অস্ত্র কারখানায় অভিযান, কারিগর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে দ্বীপের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মাহামুদুল করিম প্রকাশ মাদুইয়্যাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে।

 

বুধবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

 

মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, মাহামুদুল করিম প্রকাশ মাদুইয়্যা তার নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে অস্ত্র তৈরি করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে খবর পাওয়া যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫টি অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, মাহামুদুল করিম প্রকাশ মাদুইয়্যার বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র তৈরির গোপন সংবাদ ছিল। এ বিষয়ে দীর্ঘদিন নজরদারির পর তার নিজ বাড়িতে অস্ত্র তৈরির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে পাঁচটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023