শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে  মৃত্যু ৯, শনাক্ত ১০১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ২জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

 

এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৯০শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪০জন।

 

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক মঙ্গলবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

 

ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৭জনের মধ্যে বগুড়ার ছয়জন। এরা হলেন- সদরের যথাক্রমে- আল আমিন(৩৮), মহসীন আলী(৬৯), আবুল হাসান(৭৭), কোহিনুর(৫৩) ও  লুৎফর রহমান(৬৮) এবং শিবগঞ্জের সুফিয়া(৬০)।

 

এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন ৬জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬১৬জন দাঁড়ালো।

 

ডা. সাজ্জাদ আরও জানান, সোমবার মোট ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫২জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৬ নমুনায় ৩জনের  এবং ১৪১টি এন্টিজেন পরীক্ষায় ৩৭জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩২টি নমুনায় আরও ৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

 

নতুন আক্রান্ত ১০১জনের মধ্যে সদরের ৪৯, শাজাহানপুরে ১৮, গাবতলীতে ১২, শেরপুরে ৯, কাহালুতে ৪, দুপচাঁচিয়ায় ৪,  শিবগঞ্জে ৩,  সারিয়াকান্দি ও সোনাতলায় একজন।

 

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯০৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৮জন  এবং ১ হাজার ২০২জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023