শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় সাইবার অপরাধের শিকার বেশির ভাগই নারী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

গত তিন বছরে দুই শতাধিক সাইবার অপরাধের নিষ্পত্তি করেছে বগুড়া সাইবার পুলিশ ইউনিট। এসব অভিযোগকারীর মধ্যে গৃহবধূ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যদের নামে অপপ্রচার, পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর মতো অপরাধীদের গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ইউনিট।

 

বগুড়ার বিদায়ি পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার উদ্যোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বগুড়ায় পরীক্ষামূলকভাবে সাইবার পুলিশের কার্যক্রম শুরু হয়। শুরুতেই ব্যাপক সাড়া ফেলায় ২০১৯ সালের ২৪ জানুয়ারি রাজশাহী রেঞ্জের তৎকালীন ডিআইজি এম খুরশীদ হোসেন বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার পুলিশ বগুড়ার ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

 

 

ফেসবুকে গুজব রটানো, রাষ্ট্রবিরোধী প্রচার, জঙ্গি তত্পরতাসহ সাইবার অপরাধ দমনে তৎপর সাইবার পুলিশ ইউনিট। বিশেষ করে ফেসবুক বা বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার নারীরা তাদের অভিযোগ নিয়ে আসতে শুরু করে সাইবার পুলিশের কাছে। তাদের পরিচয় গোপন রেখে এবং অনেকের পরিবারকে না জানিয়ে সমস্যার সমাধান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023