শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা চিকিৎসায় সুরক্ষা সামগ্রী প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রায় ৪ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বামমা) বগুড়া।

 

মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের হাতে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন বামমা বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শেখ।

 

জানা যায়, সুরক্ষা সামগ্রীগুলোর মধ্যে ছিল ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি অক্সিজেন সিলিন্ডার স্ট্যান্ড, ২০টি রেগুলেটার, ১০০ পিস অক্সিজেন ক্যানোলা, ১০০ পিস অক্সিজেন মাস্ক এবং ১০০ পিস নন ব্রেথিং মাস্ক।

সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল ও বামমা বগুড়ার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু।

 

আরও উপস্থিত ছিলেন বামমা বগুড়া জেলা শাখার সহ-সভাপতি দিলীপ কুমার দে, সেলিম রেজা সানু, সহ-সাধারণ সম্পাদক হাসানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ বসাক, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী, তৌহিদুর রহমান সাজু, হাফিজার রহমান, রেজাউল মতিন টুটুল ও মো. আবু তালেব উজ্জ্বল এবং হাসপাতালের কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023