শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টি বাড়তে পারে দুদিন পর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আগামী দুদিন পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

সোমবার (৯ আগস্ট) সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। ভ্যাপসা গরমে তৈরি হয়েছে অস্বস্তিকর অবস্থা।

 

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খাঁন বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

 

এ সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

 

দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান।

 

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে, ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে (শনিবার) তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, সেখানে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

 

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, সেখানে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া ময়মনসিংহে ৫৯, চট্টগ্রামে ৬৮, সন্দ্বীপে ৪৩, রাঙ্গামাটিতে ৬৪, হাতিয়ায় ৩১, শ্রীমঙ্গলে ১০, তাড়াশে ৩৭, ডিমলায় ৫২, রাজারহাটে ৪৬, যশোরে ২৮, পটুয়াখালীতে ৪৩, খেপুপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023