শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে জমিতে মরিচের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় হিন্দুপাড়া গ্রামের চন্ডি চন্দ্রের পুত্র গুপি চন্দ্র (৩২) ও তার ছেলে নিরব চন্দ্র (১০)।

 

ঘটনাস্থলের পাশের তারাথগাড়ী গ্রামের রঘুনাথ জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় বাবা ও ছেলে জমিতে কাজ করছিল। এমন সময় বজ্রপাত হয়। এতে তারা দুজনই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।

 

কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুন উর রশীদ জানান, সোমবার সন্ধ্যার দিকে গুপি চন্দ্র এবং তার ছেলে নিরব চন্দ্র মাঠে মরিচ চাষের কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023