শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৯৬ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন করোনায় আক্রান্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে সাত জন বগুড়া জেলার এবং বাকি তিন জন অন্য জেলার।

সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৯৬ জন। তাদের মধ্যে সদরে ৫৯, শাজাহানপুরে ১০, শেরপুরে সাত, কাহালুতে পাঁচ, গাবতলীতে চার, দুপচাঁচিয়ায় চার, নন্দীগ্রামে তিন, ধুনটে তিন ও শিবগঞ্জে একজন শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮০৫ জন। মারা গেছেন ৬০৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৮ জন। এখনও চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৪৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023