শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দুপচাঁচিয়া থানা, উপজেলা আওয়ামীলীগ, দুপচাঁচিয়া পৌরসভা, নেসকো লিমিটেড সহ বিভিন্ন দপ্তর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, থানার পুলিশ পুলিশ কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা আা’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, প্যানেল মেয়র ইদ্রিস আলী, সচিব কার্তিক চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, নেসকো লিঃ দুপচাঁচিয়ার নির্বাহী প্রকৌশলী মোছাদ্দেক কবির, সহকারী প্রকৌশলী গোলাম হোসেন, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে শেখ ফজিলাতুননেছা মুজিব সহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জীবনীর ওপর আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023