তথ্য ও প্রযুক্তি ডেস্ক
মোটরসাইকেল চালাতে হেলমেট অপরিহার্য। তবে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ব্লুটুথ যুক্ত হেলমেটের। অন্যান্য হেলমেটের চেয়ে একটু বেশি অত্যাধনিক সুবিধা আছে এই হেলমেটে।
ফাঁকা রাস্তায় আপনি বাইক চালাচ্ছেন। পিছনে বসে আপনার বন্ধু। দু’জনেরই মাথায় হেলমেট। এই অবস্থায় পিছন থেকে আপনার বন্ধু আপনাকে কিছু বললেন। কিন্তু কোনও ভাবেই তা আপনি শুনতে পাচ্ছেন না।
বাইক চালানোর সময়ে বাতাসের কারণে অন্যের কথা শোনা যায় না। এক বাইকের দুই আরোহী তো বটেই, বন্ধুরা মিলে আলাদা আলাদা বাইক নিয়ে ঘুরতে গেলেও এই সমস্যা হয়।
কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে ব্লুটুথ হেলমেটে। সেই কারণেই বর্তমানে এর জনপ্রিয়তা বাড়ছে। ঠিক কী কী সুবিধা আছে এই ধরনের হেলমেটে? দেখে নেয়া যাক।