শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সোনাতলায় বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের মহিলা বিষয়ক অফিসের আয়োজনে রবিবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্প অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর সভাপতিত্বে বঙ্গমাতাকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু’র সঞ্চলিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ মনোয়ারুল ইসলাম শাহিন,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার,উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ,তাহেরুল ইসলাম উজ্জল,সোনাতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবলু আকন্দ,পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন,সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023