শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

কথার শব্দে ঘুম ভাঙায় ১০ ছাত্রকে পেটালেন শিক্ষক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কথার শব্দে ঘুম ভাঙায় ক্ষিপ্ত হয়ে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের কে এ খান হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।

 

গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ দাবি করেন, পড়া না পারায় তাদের শাস্তি দেওয়া হয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে কে এ খান হাফেজি মাদ্রাসা খোলা রাখা হয়। একমাত্র শিক্ষক মোহাম্মদ উল্লাহ মাদ্রাসা খোলা রেখে ওই প্রতিষ্ঠানে পাঠদান করাতেন।

 

গতকাল বিকেলে ওই শিক্ষক মাদ্রাসায় ঘুমিয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। তাদের কথার শব্দে ওই শিক্ষকের ঘুম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দরজা আটকে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, তারা ব্যথায় কান্নাকাটি করলে কক্ষে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন শিক্ষক মো. উল্লাহ। মারধরের বিষয়টি কাউকে না বলার জন্য সব শিক্ষার্থীকে ভয় দেখানো হয়।

 

সন্ধ্যায় নামাজের সময় পালিয়ে সিয়াম নামের এক শিক্ষার্থী স্থানীয় পোনাবালিয়া বাজারে যায়। এ সময় সে কাঁদতে থাকে। বাজারের লোকজন তার কাছে কারণ জানতে চাইলে সিয়াম ঘটনা খুলে বলে। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। খবর পেয়ে গতকাল রাতেই ঝালকাঠি সদর থানা পুলিশ মাদ্রাসা থেকে  মোহাম্মদ উল্লাহকে আটক করে।

 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023