শিরোনাম :

নাটোরে পিকআপ ভ্যান খাদে পড়ে ৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তিন শিশু।

 

রোববার দুপুরে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের চারজনের বাড়ি, কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল এবং গুরুদাসপুর উপজেলায়।

 

এদিকে আহতদের স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশে পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

 

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুপুরে নাটোরের বনপাড়া থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক মহিলা ও ৪ পুরুষ যাত্রী নিহত হয়।

 

তিনি জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। তারা আহত অবস্থায় ৩ শিশুসহ ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023