শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফি রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৭৪ জন।

রোববার (৮ আগস্ট) ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৯০, শেরপুরের ৩৮, শাজাহানপুরের ১৪, শিবগঞ্জের ১০, দুপচাঁচিয়ার ছয়, সোনাতলার চার, সারিয়াকান্দির তিন এবং কাহালু, নন্দীগ্রাম, ধুনট, গাবতলীর দুইজন করে এবং আদমদীঘির একজন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বগুড়ায় এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৬০৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮২৪ জন। বিভিন্ন হাসপাতোলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৭৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023