শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১৬ হাজার ২০০টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৬ আগস্ট) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সুমন মিয়া (২৮), শান্ত  ইসলাম  (২৬), মো. রুকু মিয়া (২৪), সেন্টু হোসেন আমির (৩২), মোঃ মনির হোসেন (৩৮), মো. হাসান (৩২), মো. শামীম ভুঁইয়া (২৯), মো. সবুজ হাওলাদার (২৫) ও মো. শাহিন (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সানারপাড় এলাকার মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর টাকার বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলছিলো আসামিরা।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই দোকানের ভিতর বেশ কিছু দিন যাবৎ টাকার বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023