শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সরকার সবার জন্য টিকা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে : ডা. মিশু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি

শনিবার বগুড়া সদরের শাখারিয়া পল্লীমঙ্গল স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সমির হেসেন মিশু। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আজ ৭ আগস্ট থেকে মাঠ পর্যায়ে টিকাদান বিশেষ ক্যাম্পেইন আকারে মাঠ পর্যায়ে টিকা দেওয়া শুরু হয়েছে। সরকার সবার জন্য টিকা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আমরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সব প্রক্রিয়া ও পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে। আর এরই ধারাবাহিকতায় টিকা নিতে প্রয়োজনীয় বয়সসীমাও ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে। যাতে কেউ টিকা ছাড়া না থাকে এ ক্ষেত্রে এলাকার সবাই টিকার আওতায় এসে যাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, সহকারী উইনিয়ন স্বাস্থ্য পরিদর্শক আলমগীর হোসেন,  ইউ পি সচিব মশিউর রহমান, ইউপি সদস্য ডা. মুঞ্জুরুল হাসান, রবিউল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল মান্নান, এনামুল হক, নেছার উদ্দিন, মহিলা সদস্যাশিউলি হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023