শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

রাতে শোক দিবসের ব্যানার ছিঁড়ল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

সিরাজগঞ্জে রাতের আঁধারে জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যানার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলা হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) গভীর রাতে পৌর এলাকার মাহমুদপুরে এ ঘটনা ঘটে। ‘যুগান্তর সংসদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ ব্যানার টানানো হয়।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২ আগস্ট ব্যানারটি টানানো হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা পুরো ব্যানার ব্লেড দিয়ে কেটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বলেন, দলের ভেতরের অনুপ্রবেশকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।

খবর পেয়ে শনিবার (৭ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023