শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাজ না থাকায় অর্থ সঙ্কটে দিনমজুরের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় আর্থিক সঙ্কটে পড়ে বগুড়া সদর উপজেলায় রুবেল মিয়া নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার ( আগস্ট) দুপুরে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্বজনরা বুঝতে পেরে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

 রুবেল সদর উপজেলার নারুলী ভান্ডারপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন দিনমজুর ছিলেন। স্ত্রী এবং দুই শিশুকন্যাকে নিয়ে তার পরিবার। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন হয়ে পড়েন। এতে তার পরিবারের অভাব দেখা দেয়। শুরু হয় পারিবারিক অশান্তি। শুক্রবার গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন রুবেল।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023