শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় একদিনে ১৫ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৩ ও উপসর্গে দুই জন মারা গেছেন। শুক্রবার (৬ আগস্ট) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. সাজ্জাদ-উল-হক নির্ঝর এ তথ্য জানান।

 

করোনায় মৃতরা হলেন—বগুড়া সদরের আদুস সামাদ (৬০) ও সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুরের জাকিয়া সুলতানা (২৭), সারিয়াকান্দির জরিনা বেগম (৬০) ও মমিনুল ইসলাম (৪৮), দুপচাঁচিয়ার হারুন অর রশিদ (৭১) ও শাকের আলী (৫০), ধুনটের দেলোয়ার হোসেন (৫৫) ও চাঁন মিয়া (৭০), কাহালুর রতন মিয়া (৪০) ও সোনাতলার জেবুন্নেছা খাতুন (৬০)।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৫২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০ জনের নমুনায় দুই জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৮২ জনের মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জনের মধ্যে বগুড়া সদরে ৫৯, শাজাহানপুরে আট, সারিয়াকান্দি ও কাহালুতে পাঁচ জন করে, শেরপুরে চার, শিবগঞ্জ, আদমদীঘি ও ধুনটে তিন জন করে এবং দুপচাঁচিয়া ও গাবতলীতে এক জন করে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৩ শতাংশ।

 

সূত্র আরও জানায়, এখন পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় ১৯ হাজার ৪৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৫৩ জন। মোট ৬০২ জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023